নির্ধারিত সময়েই নির্বাচন, আগামী ৫-৬ দিন খুবই ক্রুশিয়াল: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হবে, এক দিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইসঙ্গে তিনি বলেন, ‘আগামী পাঁচ-ছয়টা দিন খুবই ক্রুশিয়াল (অত্যন্ত গুরুত্বপূর্ণ)।’

প্রেস সচিব বলেন, ‘আমরা সেই জায়গায় এখনো আছি। নির্বাচন একটা দিনও দেরি হবে না। আমরা আশা করি, খুবই উৎসবমুখর পরিবেশে ভালো একটা নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক। সংলাপটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

প্রেস সচিব বলেন, ‘আপনারা একটা বিষয়ে নিশ্চিত থাকেন, নির্বাচন দেরি হবে না। প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।’

তিনি বলেন, ‘ড. ইউনূস প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয়, কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটা একটা দিনও দেরি হবে না।’

প্রেস সচিব আরও বলেন, ‘প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনা।’






সম্পর্কিত সংবাদ

  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির