মে, ২০২৫
সুন্দরবনের বিষ প্রয়োগ করা ১৫০ কেজি চিংড়ি জব্দ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের বন রক্ষীরা ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন হতে বিষ প্রয়োগ করে মারা ১৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে। গতকাল রবিবার (৪ মে) সকাল ৮ টার দিকে শিবসা নদীতে অভিযান চালিয়ে এ সকল চিংড়ি মাছ জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, লোকজন পরিবহনকারী একটি ইঞ্জিন চালিত ট্রলার হতে মাছগুলো জব্দ করা হয়েছে। তবে মাছের মালিক খুজে পাওয়া যায়নি। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী বলেন, জব্দকৃত অবৈধ চিংড়ি মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনাবিস্তারিত…
শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর বারোটার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে। পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে আটককারীর দেহ তল্লাশী চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনেরবিস্তারিত…
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল সাড়ে ৪টায় তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। গত ১৯ এপ্রিল ক্যান্সার আক্রান্ত আব্দুর রাজ্জাক অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর জামায়াতেবিস্তারিত…
কয়রাবাসীর আর একটা স্বপ্ন পুরুন
খুলনা টু দিঘির পাড় রুটে গেটলক গাড়ি চালু
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বহু প্রতিক্ষিতর খুলনা টু কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত গেটলক গাড়ি চালু হচ্ছে ৪ মে থেকে। খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খুলনা-পাইকগাছ-কয়রা সড়কে নিয়ন্ত্রিত গাড়ির স্টাফদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, কয়রার জনসাধারনের দাবির প্রেক্ষিতে এবং কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিনের অনুরোধে খুলনা হতে মিনিটে পাইকগাছার যে গেটলক গাড়ি ছিল তা ৪ মে হতে সরাসরি কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত যাবে। এবং পাইকগাছা কাউন্টার হতে ৭-০২ মিনিটে গেটলক ট্রিপ ধরে খুলনায়বিস্তারিত…
আশাশুনি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব গণমাধ্যম দিবস। শনিবার বেলা ১১.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাব কার্যালয়ে দিবসটি পালন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি জি এম আল- ফারুকের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক এস কে হাসান,সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়,সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন,সাবেক কোষাধ্যক্ষ এস,এম মোস্তাফিজুর রহমান,সাংবাদিক বিএম আলা উদ্দীন,আসলাম লিংকন,হাবিবুল্লাহ বিলালী,জগদীশ চন্দ্র সানা,মাহবুবুল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন-সাংবাদিকদের সুরক্ষা আইন করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে হবে। এছাড়া সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানানবিস্তারিত…
আশাশুনির প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতংকিত এলাকাবাসী
এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।। ভাঙ্গন রোধে পানি উন্নয়ন ইতিমধ্যে কাজ শুরু করেছে। ভুক্তভোগী এলাকাবাসী টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দিনগত শেষ রাতে ভাটার টানে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় ২০০’শ ফুট স্থান জুড়ে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে এ ভয়াবহ ভাঙ্গন ধ্বংস দেখা দেয়। শুক্রবার সকালে এ খবর এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বেড়িবাঁধ ভাঙ্গনের এ খবর অবগত হয়ে ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন সাতক্ষীরাবিস্তারিত…
কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান হেফাজত নেতাদের
অন্তর্বর্তীকালীন সরকারকে কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করা হলে জীবন দিয়ে তা প্রতিরোধ করা হবে। শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে বক্তারা নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি জানান। সভাপতিত্ব করেন সংগঠনটির আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। নেতারা বলেন, পিলখানা ও জুলাই আন্দোলনের ঘটনায় তদন্ত হলেও শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সংঘটিত ‘গণহত্যা’র বিচার হয়নি। তারা অবিলম্বে এ ঘটনার তদন্তবিস্তারিত…
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি :: বিশ্ব গণমাধ্যম দিবস ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩ মে) সকালে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ। বিশেষবিস্তারিত…
আশাশুনিতে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আশাশুনি ব্রীজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন-শ্রমিকদের ঘামে দেশেরবিস্তারিত…
শ্রমিক দিবসে সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিয়ারাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এছাহাক সরদারের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম, মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদকবিস্তারিত…


