বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

 

কালিগঞ্জে মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি। কালিগঞ্জের কালিকা পুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।৮ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় মাদ্রাসার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক কালিগঞ্জ উপজেলা যুবদলের জি,এম,রবিউল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবে আহবায়ক বর্তমান সার্চ কমিটির ১নং সদস্য আল মাহমুদ ছোট্ট , সাবেক সদস্য সচিব ও সার্চ কমিটির ২নং সদস্য মাহমুদুল হাসান, মোঃ মাহবুবর রহমান, মোঃ রেজাউল খা,মোঃ আঃ খালেক, সবুজ সংঘের সভাপতি ইবনে সিনা সুজন,মোঃইদ্রিস আলী, মোঃ আলমগীর হোসেন,বিস্তারিত…


কলারোয়ায় গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালতের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম। কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্র। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম গ্রাম আদালতের বিচারিক সেবার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে সমাধানের সুযোগবিস্তারিত…


কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কামরুল হাসান।। কলারোয়ায় পৈত্রিক সম্পত্তি ও মালামাল ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বামনখালি গ্রামের প্রয়াত অবনী ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ। বৃহস্পতিবার কলারোয়া প্রেসক্লাবে বিশ্বজিৎ ঘোষ তাঁর লিখিত বক্তব্যে বলেন, পৈত্রিক ৬ শতক জমি নিয়ে একই গ্রামের বাসুদেবের স্ত্রী দিপালী ঘোষের সাথে বিরোধ চলে আসছে। তাঁর বাবা প্রয়াত অবনী ঘোষ ১৯৬৩ সালে বামনখালি মৌজার ৮ শতক জমি ক্রয় করেন। এরমধ্যে ৬ শতক জমি খাস খতিয়ানে চলে যায়। সেই জমি দিপালী ঘোষের নামে ডিসিআর হয়। এর বিরুদ্ধে ২০০৪ সালে তিনি সাতক্ষীরা বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করেন। এই মামলায় ২০০৪ সালের ৩বিস্তারিত…


কয়রায় জলবায়ু সহিষ্ণু বসতঘর পেয়ে বেজায় খুশি হত দরিদ্র ইউসুফ আলী বিশ্বাস

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ উপকূলীয় উপজেলা কয়রায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অসহায় ও গৃহহীন পরিবারগুলো কে মানবিক সহায়তা দিতে নির্মিত জলবায়ু সহিষ্ণু বসতঘর হস্তান্তর করা হয়েছে। এতে করে কয়রার ৯৪ টি পরিবার পেয়েছে নিরাপদ ও স্থায়ী আশ্রয়স্থল যা তাদের জীবনে নতুন আশার আলো ছড়িয়েছে। মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের দেওয়া বসতঘর হস্তান্তরের মধ্যে দিয়ে এই ঘর নির্মান প্রকল্প শেষ হওয়ায় তা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের আরএইচএল প্রকল্পের বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগীতায় দরিদ্র পরিবারেরবিস্তারিত…


কয়রায় ক্ষুদ্র-নৃগোষ্টিদের মাঝে বাইসাইকেল বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র-নৃগোষ্টীদের জীবন মান উন্নয়নে আদিবাসি সন্তানদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২ টায উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপনবিস্তারিত…


কয়রায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও জেজেএসের সমন্বয়কারী আঃ মালেকের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রেজাউল করিম, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, পাউবোর সেকশান অফিসার মোঃ মসিউল আবেদিন, উপজেলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,কয়রা সরকারি মহিলা কলেজেের প্রভাষক মোঃ জহুরুল হক, সাংবাদিক সদরবিস্তারিত…


৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : মানবতার পাশে, একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ব্যানার ও প্লাকার্ড সহকারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালির পূর্বে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে দিবসের শুভ সূচনাবিস্তারিত…