শনিবার, মে ১০, ২০২৫
কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
কামরুল হাসান।। কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (১০মে) দুপুরে কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ‘২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ .এম রোকনুজ্জামান। এসময় শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানবিস্তারিত…
কয়রায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ মান সম্মত শিক্ষা নিশ্চিত করি,বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ মে) সকাল ১০ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, ইউআরসি জিএম লোকমান হোসেন, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ম্মৃরিনময় কুমারবিস্তারিত…
জামায়াত নেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের
বাংলাদেশের স্বাধীনতা—সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন
আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই। ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা পাঁচদফা প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা—সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন থাকবো। ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষ ভয় পায় না। ভারত মিসাইল ছুঁড়লে আমরা সেই মিসাইল ভারতে পাঠিয়ে দিব। আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। মানুষের বাক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে কেয়ারটেকার সরকার গঠনের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা সংস্কারের কাজ করে যাচ্ছি। আমরা পরীক্ষিতভাবে সৎ। আমরা সৎ লোকেরবিস্তারিত…
বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে কয়রায় বিএনপির যৌথ মতবিনিময় সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনা জেলা ও কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে আগামী ১৭ মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে খুলনা বিভাগীয় তারুণ্যের ভাবনা শীর্ষক সমাবেশ সফল করার লক্ষ্য যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ মে) বিকাল ৩ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য এম এ হাসানের পরিচালনায় যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়কবিস্তারিত…
উপকুলে দুর্যোগে সচেতনতা বৃদ্ধিতে কয়রায় উত্তরণের মাঠ মহড়া
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ উপকূলীয় জনপত খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শনিবার (১০মে) বিকাল ৪ টায় ঘূর্নিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক এক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত হয়েছে। ডব্লিউএফপির আথিক সহযোগিতায় উত্তরণের বাস্তবায়নে এই মহড়া অনুষ্ঠিত হয়। অদিতি’র পরিবেশনায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা বাবস্থাপনা বিষয়ক মাঠ মহড়ায় প্রায় ১ হাজার মানুষ উপস্থিত হন। এই মাঠ মহড়ার পুর্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আব্দুল মালেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীবিস্তারিত…
বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের পল্লীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুমন হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সুমন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় তাকে প্রতিপক্ষরা বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে জনৈক আনিছুরের দোকানের সামনে নির্মম ভাবে পিটিয়ে আহতবস্থায় ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শনিবার (১০ মে) সকাল ১১টার সময় সে যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয়রা জানায়, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইরদ্দিনের ছেলে মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর পূর্বেবিস্তারিত…
কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
কামরুল হাসান।। কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১০ মে ) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, সুলতানপুর ও সাতক্ষীরা সদর থানাধীন তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। শনিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। অপরদিকে তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের চারাবাড়ি নামক স্থান থেকেবিস্তারিত…


