শনিবার, মে ৩, ২০২৫
কয়রাবাসীর আর একটা স্বপ্ন পুরুন
খুলনা টু দিঘির পাড় রুটে গেটলক গাড়ি চালু
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বহু প্রতিক্ষিতর খুলনা টু কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত গেটলক গাড়ি চালু হচ্ছে ৪ মে থেকে। খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খুলনা-পাইকগাছ-কয়রা সড়কে নিয়ন্ত্রিত গাড়ির স্টাফদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, কয়রার জনসাধারনের দাবির প্রেক্ষিতে এবং কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিনের অনুরোধে খুলনা হতে মিনিটে পাইকগাছার যে গেটলক গাড়ি ছিল তা ৪ মে হতে সরাসরি কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের দিঘির পাড় পর্যন্ত যাবে। এবং পাইকগাছা কাউন্টার হতে ৭-০২ মিনিটে গেটলক ট্রিপ ধরে খুলনায়বিস্তারিত…
আশাশুনি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব গণমাধ্যম দিবস। শনিবার বেলা ১১.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাব কার্যালয়ে দিবসটি পালন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি জি এম আল- ফারুকের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক এস কে হাসান,সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়,সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন,সাবেক কোষাধ্যক্ষ এস,এম মোস্তাফিজুর রহমান,সাংবাদিক বিএম আলা উদ্দীন,আসলাম লিংকন,হাবিবুল্লাহ বিলালী,জগদীশ চন্দ্র সানা,মাহবুবুল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন-সাংবাদিকদের সুরক্ষা আইন করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে হবে। এছাড়া সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানানবিস্তারিত…
আশাশুনির প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতংকিত এলাকাবাসী
এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।। ভাঙ্গন রোধে পানি উন্নয়ন ইতিমধ্যে কাজ শুরু করেছে। ভুক্তভোগী এলাকাবাসী টেঁকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দিনগত শেষ রাতে ভাটার টানে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় ২০০’শ ফুট স্থান জুড়ে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে এ ভয়াবহ ভাঙ্গন ধ্বংস দেখা দেয়। শুক্রবার সকালে এ খবর এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বেড়িবাঁধ ভাঙ্গনের এ খবর অবগত হয়ে ভাঙ্গন এলাকা পরিদর্শনে আসেন সাতক্ষীরাবিস্তারিত…
কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান হেফাজত নেতাদের
অন্তর্বর্তীকালীন সরকারকে কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কুরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করা হলে জীবন দিয়ে তা প্রতিরোধ করা হবে। শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে বক্তারা নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবি জানান। সভাপতিত্ব করেন সংগঠনটির আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী। নেতারা বলেন, পিলখানা ও জুলাই আন্দোলনের ঘটনায় তদন্ত হলেও শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সংঘটিত ‘গণহত্যা’র বিচার হয়নি। তারা অবিলম্বে এ ঘটনার তদন্তবিস্তারিত…
সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি :: বিশ্ব গণমাধ্যম দিবস ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩ মে) সকালে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ। বিশেষবিস্তারিত…


