শনিবার, মে ১৭, ২০২৫
মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধিদের কর্মশালা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। অনুষ্ঠানে আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, প্রকল্পের ফিন্যান্স অফিসার সুমন চন্দ্র চন্দ, প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়, মাহবুবুর রহমান ও কুমারেশ চন্দ্র মন্ডল সহ ইউনিয়নের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। প্রোগ্রাম অফিসার প্রকল্পের কার্যক্রম উপস্থাপন, পাচার কি, পাচারের কারন, ধাপ ও কৌশল বিষয়ে আলোচনা উপস্থাপন করেন এবং ডকুমেন্টারিরবিস্তারিত…
বেনাপোলে সাড়ে ৬০ লক্ষ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চার বস্তায় ২০১ দশমিক ৫ কেজি ভায়াগ্রা পাউডারের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব ভায়াগ্রা পাউডারের আনুমানিক মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা। শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল বাজারের এসএ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর থেকে ভায়াগ্রার এ চালানটি জব্দ করা হয়। বিজিবি জানায়, চোরাকারবারিরা ভ্যানযোগে ভায়াগ্রা পাউডারের বড় একটি চালান নিয়ে এসএ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর আসে। এ সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চারটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ভায়াগ্রা পাউডারের বস্তাগুলি জব্দ করা হয়। ভায়াগ্রারবিস্তারিত…
বাইফা অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন
দেশের অন্যতম বৃহত্তর অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা)’। গতকাল এর চতুর্থ আসর অনুষ্ঠিত হলো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। এবার সেরা ব্রডকাস্ট ও সেরা টিভি উপস্থাপিকার অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন। এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তার ভাষ্য, ‘যে কোনো কাজের স্বীকৃতি সবার জন্য আনন্দের বলতে পারি। একইসঙ্গে দায়িত্বও বাড়িয়ে দেয়। আমি চেষ্টা করবো আগামীতে আরও ভালো কাজ করার জন্য।’ চলমান অন্যদের থেকে একটু ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে বারবার পর্দায় আসছেন তানিয়া আফরিন। নারীদের অধিকার নিয়েই তিনি বেশি কথা বলছেন। বর্তমানে বিটিভি ও এটিএনবিস্তারিত…
কুষ্টিয়ায় নকল বিড়িসহ বিভিন্ন উপকরণ জব্দ
ডেস্ক নিউজ :: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারমাইল, লালনশাহ ব্রীজমোড় এবং জগশ্বর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্রান্ডের বিড়ি, অসংখ্য জাল ব্যান্ডরোল, লেবেল বিহীন আকিজ বিড়ি, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ৭ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ ভাবে বিড়ি উৎপাদন করে আসছে। এই উৎপাদিত অবৈধবিস্তারিত…


