রবিবার, মে ১৮, ২০২৫
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়: প্রধান উপদেষ্টা
জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। তবে আগামী জুনের পরে নয়। বৃহস্পতিবার (১৫ মে) দি ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে তিনি এই নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে নিশ্চিত করেননি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংকখাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। একইসঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর অবস্থায় রয়েছে। বিপ্লবের নয় মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে।বিস্তারিত…
কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির হিফয বিভাগের উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির হিফয বিভাগের উদ্বোধন উপলক্ষে রোববার বিকেলে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ মসজিদ মিশন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, বেগম খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপিবিস্তারিত…
পথচারী এবং সেইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন
নিউজ ডেক্স ::: ঢাকা, রবিবার, ১৮ মে, ২০২৫ঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর রোডক্র্যাশে নিহতের সংখ্যার মধ্যে ৫০% এর বেশি পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহী। বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকায় যানজট একটি মারাত্মক সমস্যা। এই সমস্যার কারণে দৈনিক ব্যাপকভাবে কর্মঘণ্টা নষ্ট হয়। এক্ষেত্রে হাঁটা ও সাইকেল চালানো একটি ভালো সমাধান হতে পারে। এজন্য প্রয়োজন পথচারী ও সাইকেলবান্ধব নিরাপদ সড়ক অবকাঠামো এবং তা নিশ্চতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন। রবিবার (১৮ মে) বেলা ১১ টায় ৮ম ইউএন গ্লোবাল রোড সেফটি উইক উদযাপন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়েরবিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াতের যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরা সংবাদদাতাঃ গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুবসমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, যুবসমাজ যেকোনো দেশের মূল্যবান সম্পদ। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই জাতির ভবিষ্যৎ নির্ধারণ হয়। ফলে যেকোনো পরিস্থিতিতে সাহসিকতা, হিকমত ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা ইয়ুথ লিডারশীপ প্রোগ্রামে ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল। শনিবার (১৭মে)বিস্তারিত…


