বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের লক্ষ্যে শিক্ষক সম্মেলন ১৪ জুন, মাঠ পরিদর্শন

ডেস্ক নিউজ::সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের লক্ষ্যে আগামি ১৪ জুন সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে শিক্ষক সম্মেলন। সম্মেলন সফল করতে ২৯ মে সকাল ৬টায় মাঠ পরিদর্শন করেছেন আয়োজক কমিটি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল জলিল, শিক্ষক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোঃ ওবায়দুল্লাহ, অধ্যাপক আব্দুল ওয়ারেশ, প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক আবু সাইদ বিশ্বাস প্রমুখ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রোগ্রাম বাস্তবায়নে ডেকোরেশন বিভাগের দায়িত্বে থাকবেন অধ্যাপক ওবায়দুল্লাহ, খাদ্য বিভাগ— অধ্যক্ষবিস্তারিত…


২০ লক্ষাধীক টাকা ক্ষতির আশঙ্কা

আশাশুনিতে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে ৪০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত

২০ লক্ষাধীক টাকা ক্ষতির আশঙ্কা।। আতঙ্কিত এলাকাবাসী এস,এম মোস্তাফিজুর রহমান।। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে প্রায় ৪’শ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দিশাহারা হয়ে পড়েছে অর্ধ শতাধিক মৎস্য চাষি। বুধবার (২৮ মে) দুপুরে প্রবল জোয়ারে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের সুবেদখালী এলাকার কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে ওয়াপদা বাঁধ থেকে এ রিং বাঁধের দূরত্ব থাকায় সাধারণ মানুষের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে দরগাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামানবিস্তারিত…