রবিবার, মে ৪, ২০২৫
সুন্দরবনের বিষ প্রয়োগ করা ১৫০ কেজি চিংড়ি জব্দ
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের বন রক্ষীরা ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন হতে বিষ প্রয়োগ করে মারা ১৫০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে। গতকাল রবিবার (৪ মে) সকাল ৮ টার দিকে শিবসা নদীতে অভিযান চালিয়ে এ সকল চিংড়ি মাছ জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, লোকজন পরিবহনকারী একটি ইঞ্জিন চালিত ট্রলার হতে মাছগুলো জব্দ করা হয়েছে। তবে মাছের মালিক খুজে পাওয়া যায়নি। নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শমসের আলী বলেন, জব্দকৃত অবৈধ চিংড়ি মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনাবিস্তারিত…
শার্শায় ১০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর বারোটার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে। পুলিশ জানায়, চেকপোস্ট ডিউটি পরিচালনা কালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে আটককারীর দেহ তল্লাশী চালিয়ে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১ কেজি ১ শত ৯২.৬৯ গ্রাম ওজনেরবিস্তারিত…
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল সাড়ে ৪টায় তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। গত ১৯ এপ্রিল ক্যান্সার আক্রান্ত আব্দুর রাজ্জাক অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর জামায়াতেবিস্তারিত…


