আশাশুনি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব গণমাধ্যম দিবস। শনিবার বেলা ১১.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাব কার্যালয়ে দিবসটি পালন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি জি এম আল- ফারুকের সভাপতিত্বে সভায় আলোচনা রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক এস কে হাসান,সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়,সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন,সাবেক কোষাধ্যক্ষ এস,এম মোস্তাফিজুর রহমান,সাংবাদিক বিএম আলা উদ্দীন,আসলাম লিংকন,হাবিবুল্লাহ বিলালী,জগদীশ চন্দ্র সানা,মাহবুবুল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন-সাংবাদিকদের সুরক্ষা আইন করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে হবে। এছাড়া সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা