সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: বিশ্ব গণমাধ্যম দিবস ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৩ মে) সকালে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস।

এছাড়াও আরো বক্তব্য রাখেন দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান,নন্দিত টিভির বার্তা সম্পাদক দেলোয়ার হোসেন,বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ,দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিনিধি জাকিরুল ইসলাম শরীফ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আলমগীর হোসেন,দৈনিক সত্যপাত পত্রিকার প্রতিনিধি সাদ্দাম হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক আলো পরশ পত্রিকার আব্দুল করিম, সাতক্ষীরা চিত্র এর রুহুল কুদ্দুস,সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক মামুন হোসেন, সাংবাদিক আসাদুর রহমান, সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক মেহেদী হাসান, সাংবাদিক মোস্তাকিম হোসেন,সাংবাদিক তৌফিক হাসানসহ সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা শুধু বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে নয়, বছরের প্রতিটি দিন সাংবাদিকদের অব্যাহত সুরক্ষার ওপর জোর দিতে রাষ্ট্রের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দানকারী সব সাংবাদিকের আত্মার মাগফিরাত এবং নানা সময় নানান হয়রানির শিকার সাংবাদিকদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানানো হয়।






সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত