সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

 

কয়রায়  শীতার্ত মানুষের মাঝে বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল কয়রার বিভিন্ন এলাকয় তীব্র শীতের প্রকোপ বাড়তে থাকায় শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন অসহায় ও নিম্ন আয়ের  মানুষরা। এই পরিস্থিতিতে সমাজকল্যাণমূলক কাজের জন্য “বুরো বাংলাদেশ” শীতার্তদের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ কর্মসূচি শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানের মতো  এই কার্যক্রমের মাধ্যমে কয়রায়  ৫শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ( ৩০ ডিসেম্বর) সকাল ১১টায় কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে “বুরো বাংলাদেশ” শীতার্তদের মাঝে শীতবস্ত্র  (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। বুরো বাংলাদেশ খুলনার আঞ্চলিক ব্যাবস্থাপক বাবুল কুমার সাহা,র  সভাপতিত্বে ও উর্ধ্বতন প্রশিক্ষক  মাহবুববিস্তারিত…


বাংলাদেশি আম্পায়ারের ‘সাহসী’ সিদ্ধান্ত, ভারতীয় ব্যাটারের ক্ষোভ

 নিউজ ডেস্ক :: বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মেলবোর্ন টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে কঠিন এক সিদ্ধান্ত দিতে হয়েছে তাকে। এতে ভারতীয় ব্যাটার যশস্বী জয়সোয়ালের বিরাগভাজন হয়েছেন তিনি। ম্যাচের পঞ্চম দিনে তখনো ২১.২ ওভারের খেলা বাকি। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট। ভারতের ২০০ রান দরকার থাকলেও তারা খেলছিল ড্রর জন্য। যেটা পুরোপুরি নির্ভর করছিল জয়সওয়ালের ওপর। ৮৪ রানে ব্যাটিং করা জয়সওয়াল তখনই প্যাট কামিন্সের বাউন্সার উইকেটকিপার অ্যালেক্স ক্যারির কাছে চলে যায়। ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার দেন আউট দেননি। কামিন্স রিভিউবিস্তারিত…


ই-সিগারেট নিষিদ্ধ করেতে প্রধান উপদেষ্টাকে চিঠি  

নিউজ ডেস্ক :: তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের মাধ্যমে আরও শক্তিশালী করে, ই-সিগারেট (ভেপ) নিষিদ্ধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সংগঠনের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভন স্বাক্ষরিত ওই চিঠি সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়। এতে বলা হয়, সিগারেটের মত ই-সিগারেট বা ভেপ এর প্রতি আকৃষ্ট হচ্ছে বর্তমান তরুণ সমাজ । সিগারেট কোম্পানিগুলো বিভিন্ন কৌশল বিশেষ করে সিগারেট ছাড়ার বিকল্প বলে, ক্ষতিকর পণ্যটিকে আমাদের মতো কিশোর ও তরুণদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদজ্জনক এমনকি ক্যান্সারের অন্যতম কারণ। চিঠিরবিস্তারিত…


 আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির  অধ্যক্ষ মো: রুহুল আমিন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। মাওলানা আবুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহর জামায়াতের নায়েব আমীর ফখরুল হাসান লাভলু, শহর সেক্রেটারী খোরশেদ আলম, শিক্ষাবিদ আব্দুল মুজিত, ব্যাংকর আব্দুর রহিম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষকরাবিস্তারিত…


কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ২০২৪

নিজস্ব সংবাদদাতা::  কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফল প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সেক্রেটারি  তরুণ সমাজকর্মী জনাব মোঃ আক্তারুজ্জামান , জামায়াতের  ওয়ার্ড সেক্রেটারি জনাব মোকবুল হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আলমগীর হোসেন, জনাব সানাউল্লাহ গাজী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলাকার কৃতি সন্তান জনাব মোঃ তৌহীদুজ্জামান। ফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষাপোকরণ পুরস্কার হিসাবে তুলে দেন।বিস্তারিত…


ইয়াসির-এনামুলের ব্যাটিং তাণ্ডবে রান পাহাড়ে রাজশাহী

নিউজ ডেস্ক :: ইয়াসির আলি ও এনামুল হক বিজয়ের ব্যাটিং তাণ্ডবে দুরুন্ত রাজশাহীর রানের পাহাড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের উদ্বোধনী ম্যাচেই জোড়া ফিফটি গড়েছেন ইয়াসির আলি ও এনামুল হক বিজয়।


শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ

নিউজ ডেস্ক :: গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নয় জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হয়, গুমের সময় যেই গামছা দিয়ে মাইকেল চাকমাকে বাঁধা হয়েছিলো সেটিও অভিযোগের সঙ্গে তিনি জমা দিয়েছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি সোমবার এ অভিযোগ দায়ের করেছেন বলে খবরে বলা হয়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে চিফ প্রসিকিউটর কার্যালয়ে মৌখিকভাবে অভিযোগ জমা দেন মাইকেল চাকমা। ওই অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে।


শ্যামনগরে কাশিমাড়ী সর: প্রাথ: বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: সোমবার সকাল ১০ টায় শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের ০৪ নং কাশিমাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাশিমাড়ী আইডিয়াল স্কুলের এন্ড কলেজের অধ্যক্ষ এস, এম, আব্দুল হাই, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজুল সরদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামিরুল আলম বাবলু, শ্যামনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি, এম, আব্দুস সালাম, ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আল-আমিন হোসেন, সমাজসেবক মোঃ জামিনুর রহমান, সমাজসেবক আদম মোল্যা সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা।বিস্তারিত…


কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর মঙ্গলকোট মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার ৩০ ডিসেম্বর সাকালে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়। মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী ও শহীদ খালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ২০২৩ হতে ২০২৪ শিক্ষার্থীদের  বাৎসরিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু শাহীন ও আসাদুজামান মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, মঙ্গলকোট বাজার কমিটিরবিস্তারিত…


কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

কামরুল হাসান :: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফল প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তরুণ সমাজকর্মী কে, এম আশরাফুজ্জামান পলাশ, শিক্ষানুরাগী গণপতি বিশ্বাস, সমাজসেবক সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান ধোনা শেখ, স্কুলের প্রাক্তন ছাত্র ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস। আলোচনা শেষে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রতিষ্ঠান প্রধান রাশেদুল হাসানবিস্তারিত…