কয়রায় সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমানের আগামী ২৬ ডিসেম্বর কর্মী সম্মেলন বাস্তবায়নে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমাননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাড. মোস্তাফিজুর রহমান ও অধ্যক্ষ গাওসুল আজম হাদী।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে  আমির মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম আইউব, জামায়াত নেতা অধ্যাপক ওলিউল্যাহ, মাওলানা সুজাউদ্দিন, মিজানুর রহমান, মাওলানা মতিউর রহমান, শিক্ষক নুর কামাল প্রমুখ। মতবিনিময় সভায় কয়রার বিভিন্ন  জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না