সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি :: কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে  শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মনোযোগী করতে সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাতক্ষীরা পি এন মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বৃত্তি পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে। এ বৃত্তি পরীক্ষায় প্রাইমারি,মাদ্রাসা ও কিন্ডারগার্টেনসহ ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫৪ জন কোমলমতি শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ৮০ থেকে ৯০ নম্বর পেলে সাধারণ গ্রেড এবং ৯১ থেকে ১০০ নম্বর পেলে ট্যালেন্টপুলে বৃত্তি দেয়া হবে। বৃত্তি পরীক্ষার হল গুলি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এসসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল।
পরবর্তীতে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে জানিয়েছে সংগঠনের প্রধান।  এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
  • প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ