মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
সৈয়দপুরে নদী দূষণ ও সরকারি জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:: নীলফামারীর সৈয়দপুরে নদীতে শিল্প প্রতিষ্ঠানের বিষাক্ত বর্জ্য ফেলে দূষিত করাসহ নদীর তীরে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচির পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য বলেন, বাম নেতা আব্দুল খালেক, রফিকুল ইসলাম সরকার, মোমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা এস এম মাহমুদুল হাসান তনু, জাহিদ হাসান ও মাহামুদুল ইসলাম রকি। বক্তারা বলেন,খড়খড়িয়া নদী তীরের সরকারি জমি জবর দখল করে নির্মাণবিস্তারিত…
সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষ, নিহত ২
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা সদরের মাধবকাটি এলাকায় ঠিকানা ব্রিকসের সামনে এ দুর্ঘটনা হয়। ঘটনার পর ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। নিহতরা হলেন, সাতক্ষীরা শহরের মুনজিতপুরের শাহানুজ্জামানের ছেলে আল হেলাল জয় (২০)। অপরজন হলেন সদর উপজেলার মাছখোলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে তানজিমুল হোসেন শিহাব (১৮)। সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার এসআই দেলওয়ার হোসেন সাতক্ষীরা নিউজকে জানান, জয় ও শিহাব দুই বন্ধু মিলে মঙ্গলবার বিকেলবিস্তারিত…
ওয়েস্ট ইন্ডিজে শেষ ওভারে জয় বাংলাদেশের
নিউজ ডেস্ক :: বিজয় দিবসে দারুণ এক জয়! ১৬ ডিসেম্বরের সকালেই মিলল ক্রিকেট মাঠ থেকে সুখবর! রুদ্ধশ্বাস উত্তেজনা থাকল পুরোটা সময়। ৬১ রানে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ, মনে হচ্ছিল অনায়াসে জিততে যাচ্ছে বাংলাদেশ। এরপর বদলে যায় ম্যাচের ছবি, বিধ্বংসী ব্যাটিংয়ে খাদের কিনার থেকে দলকে টেনে তুলে উল্টো ওয়েস্ট ইন্ডিজের জেতার সম্ভাবনা বাড়িয়ে দেন রভম্যান পাওয়েল। তবে শেষ ওভারে আবার ঘুরে যায় মোড়, দারুণ রোমাঞ্চ জাগিয়ে ম্যাচ জিতে নিল টাইগারর। সেন্ট ভিনসেন্টের আর্নাস ভেলে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ১৪৭ রান করেবিস্তারিত…
মোদির ‘বিজয় দিবসের’ বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া
নিউজ ডেস্ক :: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি স্ট্যাটাস দেয়ার পর এ নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর আগেও স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ বিশেষ দিনে নিয়মিতই নিজের বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। তবে তার বিজয় দিবসের শুভেচ্ছাবার্তায় সাধারণত বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের উল্লেখ থাকে না। কারণ বিজয় দিবসকে ভারত তথা ভারতের সেনাবাহিনী যুদ্ধে তাদের বিজয় হিসেবেই তুলে ধরে থাকে। শুধু নরেন্দ্র মোদি নন ভারতের সামরিক বাহিনী কিংবা অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায় থেকেও ১৬ ডিসেম্বরের এইবিস্তারিত…
শ্রমিক কল্যাণ ফেডারেশন এর র্যালি,আলোচনা সভা ও খাদ্য বিতরণ
এম এ আজিজ,কলারোয়া :: মহান বিজয় দিবস উপলক্ষে কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর র্যালি, আলোচনা সভা ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠান। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় কলারোয়া আল আমিন ট্রাস্ট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণবিস্তারিত…


