বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪
বেনাপোলে আটকে গেল ভারতে পাঠানো দুই ট্রাক ইলিশ
নিউজ ডেস্ক :: দুর্গাপূজা উপলক্ষে অন্য বছরের মতো এবারও ভারতে যাচ্ছে ইলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে প্রথম চালানে ৮ মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দরে পৌঁছেছে। তবে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় রাত ১১টা পর্যন্ত ভারতে ঢোকেনি বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ইলিশের ট্রাক ভারতে ঢুকতে পারে বলে জানিয়েছে রফতানিকারক প্রতিষ্ঠান ও মৎস্য কর্মকর্তা আগামী ১৩ অক্টোবরের আগেই ইলিশ পাঠানো শেষ করতে হবে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ১০ ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মূল্যে রফতানি করা হচ্ছে এই ইলিশ। জানা যায়, কলকাতার মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকেবিস্তারিত…
রফিকুল ইসলাম খান
সকল ভেদাভেদ ভুলে দ্বীন কায়েমে ঐক্যবদ্ধ হতে হবে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় ওলামা কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “আলেম-ওলামার মাঝে কোনো ভেদাভেদ থাকা যাবে না। কওমি আলিয়ার মাঝে যে প্রাচীর রয়েছে তা উঠিয়ে দিতে হবে। ইমাম-খতীব, আলেম-ওলামা, কওমি-আলিয়া সবাই মিলে সর্বসাধারণের মাঝে দ্বীনের দাওয়াত, ঐক্যের দাওয়াত পেঁৗছে দিতে হবে। ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উত্তর আমাদের এই প্রিয় দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করে দ্বীন কায়েমে সচেষ্ট হতে হবে।” ২৫ সেপ্টেম্বর বুধবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জ জেলা ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলাবিস্তারিত…
খিচুড়ি আর একটু আচার বৃষ্টির দিনে !
নিউজ ডেস্ক :: ভোজন রসিকদের জন্য ‘বৃষ্টির দিন’ আশীর্বাদস্বরূপ। আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে আজ সারাদিন রাজধানীতে হালকা ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। তার মানে, আজ হবে বিশেষ ভোজ! তবে, বৃষ্টির দিনে বাঙালির অন্যতম পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। সাথে যদি গরুর মাংসের ভুনা থাকে, তাহলে তো কথাই নেই! অথবা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, সাথে একটু লেজ ভর্তা। তবে, এই খাবারগুলো সবার সাধ্যের ভেতরে নেই। মধ্যবিত্ত পরিবারের মানুষজন সংসার সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। বর্তমানে, ইলিশ মাছের দাম বাজারে বেশ চড়া। কিন্তু তাই বলে বহুল প্রচলিত প্রবাদ ‘শখের তোলা আশি টাকা’ মিথ্যাবিস্তারিত…
জাভেদ জানালেন : সালমান-আমির ও শাহরুখের মধ্যে কে সেরা!
নিউজ ডেস্ক :: চার বছর পর পর্দায় ফিরলেও যার ছবি তছনছ করে দিতে পারে ভারতীয় বক্স অফিসের বহু রেকর্ড। তিনি হলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অভিনয় এবং ব্যক্তিত্ব তো বটেই, শাহরুখের স্বতন্ত্র স্টাইলেও মুগ্ধ তার লাখো ভক্ত-অনুরাগীর দল। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ প্রসঙ্গে অভিনেতা জাভেদ জাফরি জানিয়েছেন, তার প্রজন্মের তারকাদের মধ্যে শুধু শাহরুখই সেই একমাত্র মানুষ যার স্বতন্ত্র স্টাইল রয়েছে। যা ভারতবাসীর কাছে অতিপরিচিত। গত তিন দশক ধরে বলিউডের অতি পরিচিত নাম অভিনেতা, কমেডিয়ান জাভেদ জাফরি। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দুরন্ত নৃত্যশিল্পীও বটে। যত বয়স বেড়েছে জাভেদের অভিনয়ে মুগ্ধ অনুরাগীদেরবিস্তারিত…
আজ সভায় বসছে বিসিবি
নিউজ ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষপদে পরিবর্তনের পর তৃতীয়বার বোর্ড সভা বসছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুর শের-ই বাংলায় বিসিবি ভবনে এই বৈঠক হবে বলে জানা গেছে। সবশেষ গত আগস্টের শেষ সপ্তাহে বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে বোর্ড পরিচালকদের ডাকযোগে চিঠি পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। গত ৫ আগস্ট দেশে ক্ষমতার পালাবদলের পর কোনো বোর্ড সভায় যোগ দেননি কয়েকজন পরিচালক। নিয়ম অনুযায়ী টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালকদের পদ নিষ্ক্রিয় হয়ে যায়। তাই বৃহস্পতিবারের বোর্ড সভায় অনুপস্থিত থাকলেবিস্তারিত…
স্বৈরাচার হাসিনার সঙ্গে বন্ধুত্ব চায় শুধু ভারত : রিজভী
নিউজ ডেস্ক :: ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, তারা শুধু স্বৈরশাসক হাসিনার সঙ্গে বন্ধুত্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, তারা (ভারত) আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরশাসকের সঙ্গে। বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারে, আধিপত্য বিস্তার করতে পারে। ভারতে ইলিশ পাঠানো নিয়ে একজন উপদেষ্টারবিস্তারিত…
সাবেক এমপি জাহের কারাগারে ১০০ টাকায় সাপ্লাই দিতেন ১০ টাকার ওষুধ
নিউজ ডেস্ক :: আবু জাহের আওয়ামী লীগ সরকারের আমলে ঠিকাদারি করে দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন হাজার কোটি টাকা। কুমিল্লা জেলখানায় ঠিকাদারি কাজ পেয়ে করেছেন ব্যাপক দুর্নীতি। জেলখানার ভেতরে ১০ টাকার ওষুধ ১০০ টাকায় সাপ্লাই দিয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। কুমিল্লা শহরে নিজের নামে ও স্ত্রীর নামে রয়েছে ১০ তলা বাড়ি। যার বর্তমান মূল্য ২০ কোটি টাকা। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসনের সাবেক সংসদ-সদস্য আবু জাহের ও তার ভাতিজা আবু তৈয়ব অপি গড়ে তুলেছেন অঢেল সম্পদ। ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্রের নামেও রয়েছে অনেক সম্পদ। শেখ হাসিনার পতনের পর তারা গা ঢাকা দিয়েছেন। জাহেরের ছেলেরবিস্তারিত…
পুড়ছে ইসরাইলের শহর হিজবুল্লাহর রকেট হামলায়
নিউজ ডেস্ক :: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলকৃত উত্তর ফিলিস্তিনের সফেদ শহরে হামলা চালিয়েছে। বুধবার সকালের এ হামলার পরে ওই শহরে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইসরাইলি মিডিয়া সূত্র অনুযায়ী, প্রায় ৪০টি রকেট লেবানন থেকে সফেদের দিকে ছোড়া হয়েছে। এর আগে, বুধবার সকালে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় যে, তাদের বাহিনী তেল আবিবের উপকণ্ঠে মোসাদের (ইসরাইলের গোয়েন্দা সংস্থা) একটি সদর দপ্তরে হামলা চালিয়েছে। তারা মোসাদের ওই ঘাঁটির বিরুদ্ধে একটি গাদির-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করেছে। হিজবুল্লাহ গত বছরের ৮ অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরাইলের সামরিক অবস্থানের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে।বিস্তারিত…
বেনাপোল সীমান্তে ৫পিচ স্বর্ণেও বারসহ যুবক আটক
বেনাপোল প্রতিনিধি :: ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৫ পিস স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কদম আলী (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এই স্বর্ণের চালানসহ কদম আলীকে আটক করা হয়। আটক কদম আলী যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল সদর ক্যাম্পের বিজিবি সদস্যরা বেনাপোল কাচাঁ বাজারে গোপনে অবস্থান নেয়। এসময় ওই পাচারকারী বেনাপোল কাচাঁ বাজার এলাকায় আসলেবিস্তারিত…
আশাশুনিতে বাল্য বিবাহ পাচার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা বাল্য বিবাহ, মানব পাচার নারী, ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে এসভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ওমর ছাকি পলাশ, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার এনামুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলাবিস্তারিত…


