বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪
আশাশুনিতে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ওমর ছাকি পলাশ, জগদীশ চন্দ্র সানা, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার এনামুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,বিস্তারিত…
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনিতে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপটেন ফাহিম কায়ছার। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রণজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, পরম পুরুষ কৃষ্ণদাশ ব্রহ্মচারী ইস্কন, উপজেলাবিস্তারিত…
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি
নিউজ ডেস্ক :: স্বাস্থ্যকর ও তামাকমুক্ত তরুণ সমাজ গঠনের লক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি জানিয়েছেন জানিয়েছেন ঢাকা আহছানিয়া মিশনের ইয়ুথ ফোরাম। ভবিষ্যত তরুণ নেতৃত্বদের তামাক নিয়ন্ত্রণের কৌশল, সক্ষমতা বৃদ্ধি এবং নেতৃত্ব গঠন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করার লক্ষে বুধবার (২৫ সেপ্টেম্বর’২৪) ঢাকা আহছানিয়া মিশনের এর উদ্যোগে দুইদিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে এমন দাবি জানানো হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আশরাফুল হক এবং ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স (সিটিএফকে)’র লিড পলিসি এডভাইজার মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথিরবিস্তারিত…
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুরের বন্যার্তদের পাশে
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: শোরের কেশবপুরে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখা। বুধবার সকালে কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত ২২৭ পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল দেওয়া হয়। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলাম ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের যশোর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা ইসলামীবিস্তারিত…


