খিচুড়ি আর একটু আচার বৃষ্টির দিনে !
নিউজ ডেস্ক :: ভোজন রসিকদের জন্য ‘বৃষ্টির দিন’ আশীর্বাদস্বরূপ। আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে আজ সারাদিন রাজধানীতে হালকা ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। তার মানে, আজ হবে বিশেষ ভোজ!
তবে, বৃষ্টির দিনে বাঙালির অন্যতম পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। সাথে যদি গরুর মাংসের ভুনা থাকে, তাহলে তো কথাই নেই! অথবা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, সাথে একটু লেজ ভর্তা।
তবে, এই খাবারগুলো সবার সাধ্যের ভেতরে নেই। মধ্যবিত্ত পরিবারের মানুষজন সংসার সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। বর্তমানে, ইলিশ মাছের দাম বাজারে বেশ চড়া।
কিন্তু তাই বলে বহুল প্রচলিত প্রবাদ ‘শখের তোলা আশি টাকা’ মিথ্যা হতে পারে না। গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির দিনে শখ করে চেখে দেখা যেতে পারে গরু কিংবা মুরগির খিচুড়ি।
সম্পর্কিত সংবাদ
লিভার ভালো থাকে ‘ছোট্ট এই অভ্যাসে’, মানেন না অনেকেই
অনলাইন ডেস্ক :: হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে শরীরকে টক্সিন বা বিষমুক্ত করার কাজ করে লিভার।বিস্তারিত…
পেয়ারা খাওয়ার সঠিক সময় কোনটি?
দামে কম, সহজলভ্য আর পুষ্টিতে ভরপুর এমন কোনো ফলের কথা বললে সবার আগে নাম আসেবিস্তারিত…


