সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

 

সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না: জিএম কাদের

 নিউজ ডেস্ক :: পার্বত্য তিন জেলায় বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, যে কোনো মূল্যে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এজন্য পাহাড়ি, বাঙালি ও প্রশাসনকে সচেতন থাকতেও আহবান জানান তিনি। মোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টি ও জাতীয় হকার্স পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের বলেন, সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না। আমরা সবাই বাংলাদেশি, আমরা ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরাবিস্তারিত…


খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারনের দাবীতে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে অপসারনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় খাজরা ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে মাদ্রাসার অভিভাবক সদস্য, অভিভাবক ও সচেতন এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম মোড়লের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য মুস্তাফিজুর রহমান সানা, ইউপি সদস্য রবিউল ইসলাম ও ইয়াকুব আলী, দাতা মইনুল ইসলাম মোড়ল, অভিভাবক ছাইফল ইসলাম, আমিরুল ইসলাম গাজী, বাবুল গাজী প্রমূখ। বক্তাগণ বলেন, মাদ্রাসায় অবৈধভাবে দীর্ঘদিন ভারপ্রাপ্ত সুপার হিসেবে পদ আকড়ে রেখেছেন আইসিটি শিক্ষকবিস্তারিত…


অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিকারের দাবী গাজী ব্রীক্স এর ম্যানেজারের 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেরার শোভনালী ব্রীজের উত্তর মুখে অবস্থিত গাজী ব্রীক্স নিয়ে নানা ষড়যন্ত্র, সম্ভ্রম হানির অপচেষ্টা ও ক্ষয়ক্ষতির চেষ্টার হাত থেকে রক্ষা পেতে ইট ভাটার ম্যানেজার মোঃ রাজীববাদশা সাংবাদিক সম্মেলন করেছেন। সোমবার বিকালে ভাটার অফিস কক্ষে সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাজীব বাদশা জানান, তৎকালীন গাজী ব্রিক্সের মালিক বাটকেখালী গ্রামের মৃত নাছের গাজীর ছেলে আঃ মান্নান ২০১৪ সালের ১ নভেম্বর কামালনগর গ্রামের মৃত আঃ রবের ছেলে রাশেদ আহমেদ খোকার কাছে ভাটার ব্যবসায়িক পার্টনারশীপ হস্তান্তর করেন। যা সাতক্ষীরার বিজ্ঞ নোটারী পাবলিকবিস্তারিত…


ইসলামী ব্যংক ঝাউডাঙ্গা উপ-শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: `‘গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন’ এই প্র্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যংক পি এল সি ঝাউডাঙ্গা উপ-শাখায় গ্র্র্রাহক সেবা মাস উপলক্ষে গ্র্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টম্বর) বিকালে ব্যাংকের ঝাউডাঙ্গা অফিসে আয়োজিত ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান সাদেক আলীর সভাপতিত্বে প্র্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইসলমী ব্যাংক ঝাউডাঙ্গা শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শাখার ফরেন এক্সচেঞ্জ ইনর্চাজ সেলিম মল্লিক, ঝাউডাঙ্গা বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী আলতাফ হোসেন,বিস্তারিত…


কলারোয়ায় শ্রমিক নেতা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন

কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দীর্ঘদিনের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম(সুন্দরী) এঁর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় উত্তর মুরারীকাটি গ্রামের বাড়ির পার্শ্ববর্তী আমবাগান চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, পৌর সভার সাবেক মেয়র আকতারুল ইসলাম, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, মাওলানা নূরুল ইসলাম, যুবদল নেতা এম এ হাকিম সবুজ, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, মরহুমের একমাত্র পুত্র সজল প্রমুখ। জানাজায় ইমামতি করেন সদ্য প্রয়াতের ভাই হাফেজ শামছুর রহমান আজাদী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানেবিস্তারিত…


কলারোয়া বেত্রবতী হাইস্কুলেঈদ-ই-মিলাদুন্নবী(স:) উদযাপন 

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ। সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, শেখ মহিরুল ইসলাম, সমীরবিস্তারিত…


প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদানের জন্য আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। আগামী ২৭ সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এবার নিরাপত্তা, গণমাধ্যমসহ সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৫৭ জন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এদিকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বলে শনিবার দেশের একাধিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে। দুই দেশেরবিস্তারিত…