সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
ইমরানের মুক্তির দাবিতে উত্তাল ইসলামাবাদ
নিউজ ডেস্ক ::পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল দেশটির রাজধানী ইসলামাবাদ। ইমরানের দল মনে করে রাজনৈতিক উদ্দেশ্যে গত একবছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাকে। রোববার দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে ইলামাবাদে জড়ো হয়েছিল হাজার হাজার নেতাকর্মী। তাদের দাবি অবৈধভাবে কারাবন্দি ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ইমরান খানের মুক্তির দাবিতে তার দল তেহরিকে ইনসাফ পার্টির ডাকা বিক্ষোভ সমাবেশে ইসলামাবাদে জড়ো হয়েছিল দলটির হাজার হাজার নেতাকর্মী। এ বছরেরবিস্তারিত…
দাবা অলিম্পিয়াডে দুই বোন ওয়ালিজা ও ওয়াদিফা
নিউজ ডেস্ক::দুই বছর আগে চেন্নাইতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে অংশ নিয়েছেন তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। গত ৫ই জুলাই দাবা খেলতে খেলতেই দুনিয়ার মায়া ত্যাগ করেন জিয়া। সেই শূন্যতা নিয়েই তার ছেলে তাহসিন এবারের দাবা অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছেন হাঙ্গেরীর বুদাপেস্টে। তার সঙ্গে হাঙ্গেরী যাচ্ছেন মনন রেজা নীড়, নিয়াজ মোরশেদ, এনামুল হোসেন রাজিব ও ফাহাদ রহমান। নারী দলে দুই বোন ওয়ালিজা ও ওয়াদিফার সঙ্গে আছেন জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও রানী হামিদ। বাংলাদেশেরবিস্তারিত…
পার্শ্ববর্তীদেশগুলোর সঙ্গে ‘প্রভুত্ব রাজনীতি’ করছে ভারত : ফখরুল
নিউজ ডেস্ক::বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তীদেশগুলোর সঙ্গে ভারত সবসময় ‘প্রভুত্ব রাজনীতি’ করছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সশস্ত্র বাহিনীতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মহাসচিব এ মন্তব্য করেন। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসেন মহাসচিব। মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, আসলে ভারত তারবিস্তারিত…
তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করি : আরশ খান
নিউজ ডেস্ক:: তানিয়া বৃষ্টি আমার কলিগ। কিছু দিন আগে দেখলাম আমাকে ভাই-ব্রাদার টাইম বলেছে, আমি বলবো বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। বললেন অভিনেতা আরশ খান। অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চাউর ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বলেন, একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। এ ছাড়া দুজনের বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই। এদিকেবিস্তারিত…
বিএনপির যে নেতা আটক হলেন যৌথ বাহিনীর অভিযানে
নিউজ ডেস্ক : : আশুলিয়ার পোশাক খাতে নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিবসহ মোট আটজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার জামগড়া ও পল্লী বিদ্যুৎ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। পুলিশ জানান, যৌথ বাহিনীর একটি দল আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালায়। এসময় পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টিকারী সন্দেহে ছয়জনকে আটকের পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করে একই সময় যৌথবাহিনীর আরেকটি দল আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালায়। এসময় বিএনপি নেতাবিস্তারিত…
বঙ্গোপসাগরে নিম্নচাপ, বজ্রসহ ভারী বর্ষণের আভাস
নিউজ ডেস্ক : : বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় আগামী তিন দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এই অবস্থায় সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতেবিস্তারিত…
বিতর্কে কমলা না ট্রাম্প কে ভালো করবেন, কী ভাবছেন ভোটাররা
নিউজ ডেস্ক:: যুক্তরাষ্ট্রের সময় আগামীকাল মঙ্গলবার প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের মঞ্চে কমলা কি আদৌ তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ঘায়েল করতে পারবেন, নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে নিজেই ধরাশায়ী হবেন—এ নিয়ে আলোচনা চলছে। আগামীকাল বিপুলসংখ্যক দর্শক টেলিভিশনে কমলা ও ট্রাম্পের এ বিতর্ক অনুষ্ঠান দেখবেন বলে মনে করা হচ্ছে। বিতর্ককে সামনে রেখে সম্প্রতি এএফপির প্রতিনিধিরা কয়েকজন মার্কিন ভোটারের সঙ্গে কথা বলেছেন। দেখা গেছে, বিতর্কে কমলা ও ট্রাম্প নীতিমালা ও মূল্যবোধ নিয়ে কী আলোচনা করবেন, তার পাশাপাশি তাঁদের অঙ্গভঙ্গি, সংযম ও পারদর্শিতাবিস্তারিত…
বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শেখ হাসিনার ফোনের সংযোগ, সুযোগ নেই বাইরে যাওয়ার
নিউজ ডেস্ক : ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন। তবে সেই সুযোগ পাননি তিনি। ৫ আগস্ট দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে হাসিনাকে বহনকারী বিমান অবতরণ করে। এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদমাধ্যম ‘নর্থইস্ট নিউজে’ লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন, শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন। সেখান থেকে তিনি কারও সঙ্গে যোগাযোগবিস্তারিত…
চট্টগ্রাম চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ
নিউজ ডেস্ক:: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক হয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে। বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী, প্রশাসক ১২০ দিনের মধ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সব প্রতিষ্ঠানেই পরিবর্তন আসছে। চেম্বারের সদস্যদের দাবির মুখে ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজসহ জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি ও ২১বিস্তারিত…
অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত পরিচালক ক্ষমা চাইলেন
নিউজ ডেস্ক: চিকিৎসক ধর্ষণ ও হত্যা নিয়ে তীব্র প্রতিবাদে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে গোটা ভারতে। এর মধ্যে দক্ষিণ ভারতে ‘মি টু’ ঝড়ের তদন্ত প্রতিবেদন, তথা হেমা কমিটির চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ্যে আসতেই আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন। মালয়ালম চলচ্চিত্রশিল্পের বাঘা বাঘা তারকাকে নিয়ে আসছে ভয়ংকর সব যৌন নিপীড়নের তথ্য। হেমা কমিটিকে সাধুবাদ জানাচ্ছেন সে দেশের বিনোদনজগতের মানুষেরা। দক্ষিণকে অনুসরণ করল টলিউড। অভিনেত্রীদের সঙ্গে হওয়া যৌন হেনস্তা দমনে হেমা কমিটির আদলে ‘সুরক্ষা কমিটি’ খুলেছে টলি ফেডারেশন। এ কমিটিতে অভিযোগ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সুপরিচিত চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িকবিস্তারিত…


