চট্টগ্রাম চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ

নিউজ ডেস্ক::

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসক হয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বার্তায় এই নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।

বলা হয়েছে, বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী, প্রশাসক ১২০ দিনের মধ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সব প্রতিষ্ঠানেই পরিবর্তন আসছে। চেম্বারের সদস্যদের দাবির মুখে ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজসহ জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি ও ২১ জন পরিচালকের সবাই পদত্যাগ করেন। এই বাস্তবতায় চেম্বারের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়।

সূত্র: প্রথম আলো নিউজ






সম্পর্কিত সংবাদ

  • তুরস্কে জাহাজ রফতানি করবে আনন্দ শিপইয়ার্ড
  • সংকটে থাকা আরও ৩ ব্যাংকের সম্পদের মান যাচাই শুরু
  • এক্সিলেন্স ব্যাংকিং কার্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
  • ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান
  • জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করল সরকার
  • সরকারী ৬ টি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১২৬২, ফি ২০০ টাকা
  • ২,৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ
  • ই-সিগারেট নিষিদ্ধ করেতে প্রধান উপদেষ্টাকে চিঠি