বিএনপির যে নেতা আটক হলেন যৌথ বাহিনীর অভিযানে
নিউজ ডেস্ক : : আশুলিয়ার পোশাক খাতে নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিবসহ মোট আটজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার জামগড়া ও পল্লী বিদ্যুৎ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে র্যাব, পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
পুলিশ জানান, যৌথ বাহিনীর একটি দল আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালায়। এসময় পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টিকারী সন্দেহে ছয়জনকে আটকের পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করে
একই সময় যৌথবাহিনীর আরেকটি দল আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালায়। এসময় বিএনপি নেতা অ্যাডভোকেট আবু হানিফকে আটক করা হয়। তিনি ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব।
পুলিশ জানায়, ঝুট ব্যবসার আড়ালে গার্মেন্টস শ্রমিকদের উসকে দেয়ার জন্য বহিরাগতদেরকে মোটা অংকের বিনিময়ে ভাড়া করে নিয়ে আসা এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, যৌথ বাহিনী মোট আটজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পোশাকখাত অস্থিরতার অভিযোগ রয়েছে।
সম্পর্কিত সংবাদ
নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকেবিস্তারিত…
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬ তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছেনবিস্তারিত…


