পার্শ্ববর্তীদেশগুলোর সঙ্গে ‘প্রভুত্ব রাজনীতি’ করছে ভারত : ফখরুল

নিউজ ডেস্ক::বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তীদেশগুলোর সঙ্গে ভারত সবসময় ‘প্রভুত্ব রাজনীতি’ করছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সশস্ত্র বাহিনীতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মহাসচিব এ মন্তব্য করেন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসেন মহাসচিব। মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আসলে ভারত তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে, কিভাবে করছেন সেটা তারাই ভালো বোঝেন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পারছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর প্রধান কারণ ভারত সবসময়ই প্রভুত্ব একটা রাজনীতি করে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে।

যেটা ভারতের জন্য শুভ কিছু বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ হবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তি, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।

পার্শ্ববর্তীদেশগুলোর সঙ্গে ‘প্রভুত্ব রাজনীতি’ করছে ভারত : ফখরুল

জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তীদেশগুলোর সঙ্গে ভারত সবসময় ‘প্রভুত্ব রাজনীতি’ করছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সশস্ত্র বাহিনীতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মহাসচিব এ মন্তব্য করেন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বেনেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসেন মহাসচিব। মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আসলে ভারত তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে, কিভাবে করছেন সেটা তারাই ভালো বোঝেন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পারছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এর প্রধান কারণ ভারত সবসময়ই প্রভুত্ব একটা রাজনীতি করে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে।

যেটা ভারতের জন্য শুভ কিছু বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ হবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তি, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।

এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না। আজকে মহিলা দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিয়েছে যে, স্বাধীনতা অর্জন করা হয়েছে এই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায় ও মতামতের ওপর শ্রদ্ধা প্রদর্শন করে যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সস্পন্ন করে দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সম্পর্কিত সংবাদ

  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী