শ্যামনগর উপজেলার ইসলামী জামায়াতে নবনির্বাচিত আমীর ও শপথ গ্ৰহন অনুষ্ঠান
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: বাংলাদেশ জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২০২৫-২০২৬ সেজনের জন্য শ্যামনগর উপজেলা শাখার রুকনদের প্রত্যক্ষ ভোটে নব-নির্বাচিত আমীর হয়েছেন মাওলানা আব্দুর রহমান।
সোমবার বিকাল ৫ টায় সাতক্ষীরা জামায়তে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে নবনির্বাচিত উপজেলা আমিরগণের নাম ঘোষনা ও তাদের শপথ বাক্য পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নব-নির্বাচিত ৭ উপজেলা আমীরগনসহ উপস্থিত ছিলেন সাতক্ষীরা জামায়াতে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জামায়াতে সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জামায়াতে নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা: মাহমুদুল হক, সরকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক ওবায়দুল্লাহ এবং কর্ম পরিষদের সদস্যবৃন্দরা।
সাতক্ষীরা জেলা ইসলামী জামায়াতে আমীর বক্তব্যে বলেন, আমরা মানুষের উন্নতির জন্য কাজ করব, আল্লাহ দেখানো পথে চলবো। ইসলামি জামায়াত ঈমানদার মানুষ গড়ে তুলবে । যারা কখনো মানুষের ক্ষতি করার কথা ভাববে না বরং খারাপ সময়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে বলে জানান।
« ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৫ বছরে কৃষকের রক্ত চুষেছে (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সিপিবি খুলনা মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. বাবুল হাওলাদারের শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন »
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…
শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশনবিস্তারিত…


