সৈয়দপুরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস – ২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। সোমবার (৯ ডিসেম্বর) সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সৈয়দপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী। আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু,  সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম, সাংবাদিক সাকির হোসেন বাদল, এম আর আলম ঝন্টু, হোসনে আরা লিপি, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বিলকিছ বানু প্রমুখ। সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার চারজন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।
এবারে উপজেলায় চার ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন,অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার মাহফুজা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী  শহরের ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরুর ক্ষেত্রে মোছা. জান্নাতুন ফেরদৌস এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষিকা বিলকিছ বানু।





সম্পর্কিত সংবাদ

  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
  • বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
  • নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭