কেশবপুরে ক্রীড়া সংগঠক হজরত আলীর  মৃত্যুতে শোক 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে একজন ক্রীড়া সংগঠক ও সমাজ সেবকের মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের ক্রীড়া প্রেমী যুব সমাজের আনন্দ বিনোদনের একমাত্র আশা ভরসার মানুষ হজরত আলী জোয়ারদ্দার গত মঙ্গলবার রাত ৯ ঘটিকায় মৃত্যু বরণ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৩) বছর। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।
বুধবার সকাল সাড়ে ১১ ঘটিকায় স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি ১ স্ত্রী ২ দুই কন্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক হজরত আলী এলাকাবাসীর বিপদ আপদ মুছিবতে সবসময় সবার পাশে থাকতেন এমনকি মনবতার কল্যাণে বস্তা নিয়ে এলাকার মানুষের বাড়ি বাড়ি চাউল টাকা আদায় করে মনুষকে চিকিৎসা করেছেন। তাছাড়াও এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সবসময় খেলাধুলা ধর্মীয় সভা দেওয়ার প্রথম উদ্যোক্তা ছিলেন।
ক্রীড়া সংগঠক চুয়াডাঙ্গা গ্রামের কৃতি সন্তান ঢাকা জয় টেক্স এর পরিচালক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ও ছোট ভাই মনিরুজ্জামান টুটুল এবং চুয়াডাঙ্গা পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনে পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।





সম্পর্কিত সংবাদ

  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার