কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন কৃষক দলের প্রস্ততি সভা অনুষ্ঠিত 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নে কৃষক দলের সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার বিকালে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গৌরীঘোনা ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীঘোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শেখ শাহাজাহান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেশবপুর উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজুর রহমান আজিজ, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস.এম.অমেদ আলী,এস.এম.আলিমুজ্জামান রানা, পার্শবর্তী ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিএম,হাবিবুর রহমান হবি,গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস.এম.আমজাদ হোসেন,ইউনিয়ন কৃষক দলের গৌরীঘোনা ইউনিয়ন কৃষক দলের কার্যনিবাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আনছার আলী।
এসময় উপস্থিত ছিলেন, গৌরীঘোনা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ





সম্পর্কিত সংবাদ

  • প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
  • ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী