বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ইসকনের ৭৫ জন ভক্ত ভারতে প্রবেশ
বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর ৭৫ জন ভক্তরা ভারতে প্রবেশ করেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা ভারতে প্রবেশ করে। ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভারসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্তরা ভারতে যাবার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। বেনাপোল ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্য্যক্রম শেষে তারা ভারতে প্রবেশ করে।
ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস নেতৃত্বে ৭৫ জন ইসকন ভক্ত ভারতের যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসে, তারা বলেন ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছে ।
বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেয়া হয়েছে।
« পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) নবনির্বাচিত কদমতলা বাজার কমিটির দায়িত্বভার হস্তান্তর ও অফিস উদ্বোধন »
সম্পর্কিত সংবাদ
কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে রবিবার (১৬বিস্তারিত…
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’বিস্তারিত…


