বাগেরহাট সদর উপজেলায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যের আলোকে বাগেরহাট সদর উপজেলাতে সোমবার ২১ অক্টোবর সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাব হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের বাগেরহাট সদর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।
পিএফজির কো-অর্ডিনেটর ও সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস.কে.এ হাসিব, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাহেলা পারভীন, বাগেরহাট সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মোঃ সাইদুর রহমান,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস. এম রাজু জবেদ।
সম্পর্কিত সংবাদ
বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
ডেস্ক নিউজ :: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিনবিস্তারিত…
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ডুবে নুর মোহাম্মদ (১০) ও আরাফাত (১১) নামেবিস্তারিত…


