কালিগঞ্জে বন্ধন সংস্থার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কালিগঞ্জ প্রতিনিধি। বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধন এর ১৯ তম প্রতিষ্টা বার্ষিকী গত ১৩ জুন শনিবার সকাল ৯ টায় র্যালি ও বন্ধন হাসপাতাল এর চত্বরে সংস্থার উপদেষ্টা আঃ আজিজ গাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বন্ধন এর নির্বাহী পরিচালক ও প্রতিষ্টাতা আলমগীর হোসেন কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে নির্বাহী পরিচালক বলেন, বন্ধন এর দীর্ঘ যাত্রা ও পথ পরিক্রমায় সরকারী ও বেসরকারী বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সার্বিক সহযোগিতায় বন্ধন বর্তমানে একটি সুপ্রতিষ্টিত সংস্থা হিসাবে সুপরিচিত হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামেই বন্ধন সংস্থার যাত্রা শুরু হয় এজন্য তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের নিরবছিন্ন সহযোগিতার জন্য। বন্ধন সংস্থা ২০০৮ সালে প্রতিষ্ঠা লাভ করে ,এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করিতেছে। কালিগঞ্জ উপজেলায় ছোট্ট পরিসরে তার যাত্রা শুরু করে বিগত ১৮ বছরে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ, আশাশুনি, শ্যামনগর উপজেলার ব্যাপ্তি ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে এর কর্মকান্ড সম্প্রসারিত করেছে নির্বাহী পরিচালক বন্ধন এর প্রতিষ্টালগ্ন থেকে আজ পর্যন্ত নির্বাহী কমিটির প্রয়াত ও বর্তমান কমিটির সকল সম্মানিত সদস্যদের ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বন্ধন সংস্থার সুনাম রক্ষায় ও ভবিষ্যৎ সফলতা অব্যাহত রাখতে সর্বস্তরের কর্মীদের ও শুভাকাঙ্কীদের আহ্বান জানান। বন্ধন সংস্থার প্রতিষ্টা বার্ষিকীতে উপস্থিত হয়ে সংস্থার নির্বাহী পরিচালককে শুভেচ্ছা জানান ও বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী, ইউনিয়ন আমির মাস্টার ইব্রাহিম বাহারী,বিএনপির ইউনিয়ন সভাপতি আল মাহমুদ ছোট্টু, সাবেক ওসি আঃ জলিল, মাস্টার এটি, এম,গোলাম মহিউদ্দীন ,কে,এম,রওশান আলি, বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা,ডাঃ মনিরুজ্জামান মনু, বন্ধন এর প্রশাসনিক কর্মকর্তা রেহানা পারভীন,কনিকা রানী,প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ, সাতক্ষীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পেশাজীবী বিভাগের উদ্যোগেবিস্তারিত…
কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে ২ শিশুর মৃত্যু
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসেবিস্তারিত…


