সোমবার, অক্টোবর ১২, ২০২৬
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়ে মেসার্স এডি সুপার ক্রপের স্বত্বাধিকারী সুমন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দামোদরকাটি গ্রামে তাঁর নিজস্ব বাড়িতে এসআরবির সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার বিষয়টি উঠে আসে। এ অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর১৩(১) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ীবিস্তারিত…


