সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় শহরের আল-আমিন ট্রাস্টে অবস্থিত সদর উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলামসহ উপজেলা কর্মপরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, সংগঠনের দাওয়াতি কার্যক্রম, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক শৃঙ্খলা আরও জোরদার করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি নৈতিকতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক