বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

 

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্য পদে সমঝোতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বুধবার(১৪অক্টোবর) দিনব্যাপী সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ ভোটে সভাপতি পদে প্রার্থী ছিলেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু এবং দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। এ পদে সমঝোতা না হওয়ায় সরাসরি ভোটের আয়োজন করা হয়। ভোটে ৪১ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটার তাদের গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আব্দুস সালাম। এ পদেবিস্তারিত…