বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

 

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

কলারোয়া প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমাদের সময় এর কলারোয়া সংবাদদাতা মো. মোস্তাক আহমেদ বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের কলারোয়া সংবাদদাত ও দা কান্ট্রি টুডে এর কলারোয়া সংবাদদাতা এবং দৈনিক দৃষ্টিপাত এর কলারোয়া ব্যুরো মুহাঃ আসাদুজ্জামান ফারুকী। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক সংবাদ সংযোগ এর কলারোয়া সংবাদদাতা জাহিদুল ইসলাম জাহিদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকরবিস্তারিত…