শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

 

চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!

সাতক্ষীরার কলারোয়ায় ৮ মাস আগে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ কেড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি) মোঃ আশরাফ হোসেনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শুক্রবার সন্ধ্যায় কলারোয়ার কেড়াগাছি বাজারে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। ​প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রায় ৮ মাস আগে সাতক্ষীরা সদরের পাচরখী গ্রামের মোঃ কাছেদ আলীর ছেলে মোঃ মুস্তাফিজুর রহমানের নিজের কষ্টার্জিত অর্থে কেনা ‘লিফান কেপিআর’ (Lifan KPR) মডেলের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ঘটনার পর থেকে বহু খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাননি ভুক্তভোগী। ​আজ সন্ধ্যায় কেড়াগাছি বাজারেবিস্তারিত…