সাতক্ষীরাকে জুয়া ও মাদকমুক্ত করার দাবিতে ডিসি বরাবর ছাত্রদল নেতার খোলা চিঠি

সাতক্ষীরা নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলাকে জুয়া ও মাদকমুক্ত করার দাবিতে ডিসি বরাবর স্থানীয় এক ছাত্রদল নেতা খোলা চিঠি পাঠিয়েছেন। চিঠিটি সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রেরণ করেছেন তিনি।

মাননীয় জেলা প্রশাসক মহোদয় সম্বোধন করে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেন লিখেছেন- সাতক্ষীরা জেলাজুড়ে জুয়া ও মাদক বর্তমানে ভয়াবহ মাত্রায় বিস্তার লাভ করেছে। এর কারণে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে পড়ছে এবং সমাজের শান্তি ও শিশুদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর দায়িত্ব নেওয়া জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম পর্যাপ্ত তদারকি ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন-আমরা বিনীতভাবে আপনার কাছে আবেদন জানাই- সাতক্ষীরাকে জুয়া ও মাদকমুক্ত করতে অবিলম্বে দৃঢ়, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করুন। সাতক্ষীরার ভবিষ্যৎ প্রজন্ম, ছাত্র-যুবক এবং সমাজের শান্তি ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করুন।

সাতক্ষীরার গুরুত্ব উল্লেখ করে লিখেছেন-সাতক্ষীরা, যা বিশ্বে ‘গ্রীন ম্যানগ্রোভ’ এবং ‘হোয়াইট গোল্ড’ বা ‘সাদা সোনা’ নামে পরিচিত, তার শান্তি, সুনাম ও সামাজিক মর্যাদা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব।

সমৃদ্ধ জেলা গড়ার ডাক দিয়ে সাতক্ষীরাবাসীকে এক্যবদ্ধভাবে এগিয়ে আসায় জোর দিয়ে তরুণ এই নেতা লিখেছেন-প্রিয় সাতক্ষীরাবাসীকে আহ্বান জানাই-দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে জুয়া-মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে এগিয়ে আসুন। আমরা আশা করি প্রশাসনও এই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।
সবশেষে লিখেছেন-আপনার সদয় মনোযোগ ও দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ থাকবো।






সম্পর্কিত সংবাদ

  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান