আশাশুনিতে দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা।।৪০ হাজার টাকা জরিমানা

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বুধহাটা বাজারের রহমান ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২(৩) ধারায় পাম্পের মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ইউনিয়নের মহেশ্বরকাটিতে অবস্থিত আন্না ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই খুলনার পরীক্ষক (মেস্ট্রোলজি, ভৌত) মোঃ রহিজ আহম্মেদ ও থানা পুলিশ তাঁর সাথে ছিলেন।
এদিকে ১৮ জানুয়ারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়ে পেট্রোল বিক্রেতা ইসমাইল সানাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় ৫০০০ টাকা জরিমানা করেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা