খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতার অস্ত্রোপচার সম্পন্ন

ডেস্ক নিউজ :: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি গুলি তাঁর মাথার বাম পাশ দিয়ে লেগে বেরিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাঁকে হাসপাতালের একটি কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর নিরাপত্তায় হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, গুলিটি মাথার ভেতরে প্রবেশ করেনি, চামড়া ভেদ করে বেরিয়ে গেছে। তবে এখনো তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিবারের সদস্যরা বলছেন, মোতালেব শিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।

মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা তাসলিম বলেন, এক অটোরিকশাচালক ফোন করে গুলির ঘটনার কথা জানান। পরে স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে এনসিপির নেতারা বলেন, খুলনায় গত কয়েক মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। ঢাকায় হাদী হত্যাকাণ্ডের পর খুলনায় জাতীয় শ্রমিক শক্তির এক নেতার ওপর হামলার ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তাঁরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা মজিদ সরণির একটি বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।






সম্পর্কিত সংবাদ

  • অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
  • “রমজানের শিক্ষা বাস্তবায়নে সাম্য ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে” – কলারোয়ায় এমপি ইজ্জত উল্লাহ
  • সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
  • নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার
  • কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” -এমপি ইজ্জত উল্লাহ
  • ভালুকা চাঁদ পুরে ছোট ভাইয়ের মৃত্যের খবরে বড় ভাইয়ের মৃত্য
  • মায়ের সাথে ইফতার করা হলো না সজীবের
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি