বন্দর নগরী বেনাপোলে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বেনাপোল প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকালে বন্দর নগরী বেনাপোলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক শহিদ আলীসহ স্থল বন্দরের সহস্রাধিক শ্রমিক অংশ গ্রহন করে। র‍্যালী শেষে বেনাপোল কাস্টমস হাউসের সামনে শ্রমিকদের দাবী দাবা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক