ঝাউডাঙ্গায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ:: ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (১৮ই মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অডিটোরিয়ামে ছাত্র শিবিরের থানা শাখার সভাপতি আকবর হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের বায়তুল মাল সম্পাদক আরিফ হোসেন, ঝাউডাঙ্গা শিবিরের সাবেক সভাপতি আব্দুস সালাম, হাফেজ সাইফুল্লাহ, আব্দুল আজিজ ও আসাদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বদর থেকে আমাদের শিক্ষা নিয়ে দ্বীন কায়েমের আন্দোলনে কাজ করতে হবে, কোনভাবে পিছপা হওয়া যাবে না।

আলোচনা সভা শেষে ঝাউডাঙ্গা ইউনিয়নের শিবিরের শতাধিক নেতা কর্মীদের উপস্থিতে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন