অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫ 

 পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা থানাপুলিশ অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সহ ৫ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে।
গত ৩ দিনে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে থানার নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, পৌরসভার  জি এম ইমান আলীর ছেলে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি(৩০), রাড়ুলী ইউনিয়নের কাটি পাড়া গ্রামের মৃত ইমান আলী গাজীর ছেলে রজব আলী গাজী(৬০), গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোকাম গাজীর ছেলে মিজান গাজী (৫৫), কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের কনেক চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস, লস্কর ইউনিয়নের আমিন উদ্দিন সানার ছেলে জাকির সানা(৩৪)কে গ্রেফতার করা হয়। তারা সবাই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত রয়েছে এবং মামলার আসামি।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ