স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর সাংগঠনিক জেলার আহবায়ক কমিটি অনুমোদন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  :: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।
এতে  মো. ফরহাদ হোসেনকে আহবায়ক, জাহিদ ইকবাল আরমান সিনিয়র যুগ্ম আহবায়ক ও শফিকুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ওই কমিটি অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
একই সাথে আগামী ১০ দিনের মধ্যে পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠণ করে কেন্দ্রীয় কার্যালয়ে তালিকা প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এদিকে সৈয়দপুর সাংগঠনিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদনের সংবাদে দলটির তৃণমূলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত।
তারা বলছেন নতুন কমিটির নেতৃবৃন্দের নেত্বত্বে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
এদিকে সৈয়দপুর সাংগঠনিক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ