শ্যামনগরের গাবুরার মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব।
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের গাবুরার মেঘা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রি পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।
শুক্রবার বিকাল ৪ টায় গাবুরার জেলেখালীতে পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ কার্যক্রম পরিদর্শন করে ড. শেখ আব্দুর রশিদ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে নদী ভাঙ্গন থেকে গাবুরাবাসী নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, বিধিগতভাবে মেঘা প্রকল্পের কার্যক্রম সমাপ্ত করা হবে।
গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম জানান, সুপেয় নিরাপদ খাবার পানি পাইপের লাইনের মাধ্যমে পরিবেশ করলে জনগণ উপকৃত হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মাদ হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক (পিপিএম), পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা পওর-১ নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকেবিস্তারিত…
শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশনবিস্তারিত…


