আশাশুনির পাউবোর প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের “সাতক্ষীরা জেলার পোল্ডার- ১, ২, ৬-৮ এবং (এক্সটেনশান) এর নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন” শীর্ষক প্রকল্পের সমাপ্তকৃত ও চলমান কাজ পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ। শুক্রবার সকাল ১০.৩০ টায় তিনি আশাশুনিতে আসেন।
আশাশুনির কুল্যা বেতনা নদী খনন কাজ দেখতে তিনি কুল্যা ব্রীজের কাছে কাজের স্থানে যান। সেখানে সরেজমিন কাজ দেখার পাশাপাশি প্রকল্পের কাজের খোজ খবর নেন। এসময় পাউবোর চীপ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার সাহ প্রকল্পের আওতায় সমাপ্তকৃত ও চলমান কাজের তথ্য সম্পর্কে অবহিত করেন।তিনি বলেন, ২০২০ সালে একনেকে প্রকল্প পাশ হয় এবং ২০২১ সালে কাজ শুরু হয়। এবছর জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এপ্রিল মাসের মধ্যে বেতনা নদীর খনন কাজ শেষ হবে। ৩১ টি স্লুইস গেটের কাজ প্রকল্পের অধীনে করা হচ্ছে। বাকী গেট গুলো অন্য ফান্ড থেকে করা হবে। তিনি বলেন, খনন এর সময় বেচে থাকা অতিরিক্ত মাটি ওপেন সেলের মাধ্যমে বিক্রয় করা হবে।
মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চলতি বাংলা বছরের মধ্যে নদী খনন কাজ শেষ হবে। তখন মানুষের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। এলাকার মানুষ দায়িত্বশীলতার সাথে সরকারের সকল সুযোগ সুবিধা পাবে বলে তিনি জানান।
প্রকল্পের কাজ করছে রামপাল ট্রেড ইন্টারন্যাশনাল ডব্লিউইএল-এডব্লিউআর (জেবি) ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি খুলনা রেঞ্জ রেজাউল হক পিপিএম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এসপি মনিরুল ইসলাম, পাউবোর এক্সেন শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, ইউএনও কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ওসি নোমান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব শ্যামনগর উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও
  • আশাশুনির বাঁশদহা নদীতে এমপির বরাদ্দে কাঠের সেতু নির্মান
  • আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন
  • আশাশুনিতে জুয়ার আসর থেকে চার জোয়াড়ী গ্রেফতার
  • বড়দল বাজারে গভীর রাতে পুলিশের অভিযান