কয়রায় ইসলামি রিলিফের উদ্যোগে পুকুর সংস্কার কাজের উদ্বোধন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ইসলামি রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থায় পুকুর সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের ৩নং ওর্য়াডের গোবরা সানাপাড়া এলাকায় এই পুকুর সংস্কারের কাজ উদ্বোধন করা হয়। এতে কাজের ব্যায় ধরা হয়েছে প্রায় ৮ লক্ষাধিক টাকা।
এটি সংস্কার করা হলে এই অঞ্চলের মানুষ এখান থেকে পানি সংরক্ষণ করে রান্না সহ খেতে পারবে। পুকুর সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম শেখ, ইসলামি রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের কয়রার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম,সহকারি প্রকল্প কর্মকর্তা কুদরত উল্লাহ ফারুক বিজু সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং উপকারভোগি সদস্যরা।
« কলারোয়া পাইলট হাই স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবারবিস্তারিত…
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় পৃথক দুইটি ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল)বিস্তারিত…


