কয়রায় ১৯ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার সেঁদুর ব্রিজ এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন কয়রা উপজেলার মঠবাড়ী গ্রামের আজাহারুল গাজী (৩৫), আশাশুনি উপজেলার খাজরা গ্রামের হাবিবুর রহমান (২৫) ও মনিপুর গ্রামের জিয়াদ হোসেন (২২)। অভিযান পরিচালনা করেন কয়রা থানার এস,আই তন্ময় কুমার পাল। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ৩ ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না