কয়রায় ইসলামি রিলিফের উদ্যোগে পুকুর সংস্কার কাজের উদ্বোধন

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ইসলামি রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের উদ্যোগে সুপেয় পানির ব্যবস্থায় পুকুর সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি)  সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের ৩নং ওর্য়াডের গোবরা সানাপাড়া এলাকায় এই পুকুর সংস্কারের কাজ উদ্বোধন  করা হয়। এতে কাজের ব্যায় ধরা হয়েছে প্রায় ৮ লক্ষাধিক টাকা।
এটি সংস্কার করা হলে এই অঞ্চলের মানুষ এখান থেকে পানি সংরক্ষণ করে রান্না সহ খেতে পারবে। পুকুর সংস্কার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম শেখ, ইসলামি রিলিফ বাংলাদেশের ইকরা প্রকল্পের কয়রার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম,সহকারি প্রকল্প কর্মকর্তা কুদরত উল্লাহ ফারুক বিজু সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং উপকারভোগি সদস্যরা।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ