কলারোয়া পাইলট হাই স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত

এম এ আজিজ  :: সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুিষ্ঠত হয়েছে। রবিবার সকাল ১০টায় কলারোয়া সরকারী জি কে এম কে পাইলট হাই স্কুলের উদ্দ্যোগে স্কুল চত্বরে প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে এ উৎসব অনুিষ্ঠত হয়।
৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্র/ছাত্রীরা বারোটি ষ্টলে তেলে পিঠা,দুধে ভেজা, চুশি,পুলি, দুধপুলি,পুডিং,পাটি শাপটা,ছিটি রুটি,গোলাপ পিঠা সহ প্রায় শতরকমের বাহারী পিঠার আয়োজন করে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চু সহ বিভিন্ন বয়সের নারী- পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।






সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই