সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র
বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। কলেজটির অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী দুস্থ শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন।
এ সময় কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মতিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
 কম্বল বিতরণ অনুষ্ঠানে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, চলতি মাঘ মাসের তীব্র শীতে এলাকার অসহায় দুস্থ মানুষ গরম
কাপড়ের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের কষ্টের কথা চিন্তা করে তিনি তাঁর সাধ্যমতো কিছু শীতবস্ত্র বিতরণ করেন। তিনি বলেন, প্রতি বছরই তিনি শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে দাঁড়ান।
তারই ধারাবাহিকতায় এবারও কিছু শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেন। এবারে আরো কিছু শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণের পরিকল্পনা
রয়েছে বলে জানান তিনি।





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নবনিযুক্ত প্রশাসককে বরণ ও বিদায়ী প্রশাসককে সংবর্ধনা
  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি’র শাশুড়ির ইন্তেকালে কলারোয়া উপজেলা জামায়াতের গভীর শোক
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • সাতক্ষীরায় তরূণদের জন্য কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন