লটারিতে টিকেও ভর্তি হতে পারছে না ৭১ শিক্ষার্থী
সুযোগের দাবিতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে লটারিতে টিকে থাকা ৭১ শিক্ষার্থী শুধুমাত্র বয়সের কারণে ভর্তি হতে পারছে না। তাদের ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
বুধবার (২৫ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন শহরের রাধানগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শামিম কাদরী। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১২-৩০ নভেম্বর ভর্তি আবেদনের পর বিধি মোতাবেক লটারির মাধ্যমে ৪৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। লটারিতে টিকলে অভিভাবকরা সন্তানদের ছাড়পত্র সংগ্রহ করেন। তবে বিদ্যালয়ে গেলে বয়সের অজুহাতে ৭১ শিক্ষার্থীকে ভর্তি নেওয়া হয়নি।
শামিম কাদরী প্রশ্ন করেন, “বয়স সমস্যা থাকলে কেন তাদের আবেদন গ্রহণ ও লটারিতে নির্বাচন করা হলো?” তিনি জানান, খুলনা বিভাগের অন্যান্য বিদ্যালয়ে একই বয়সের শিক্ষার্থীরা ভর্তি হলেও সাতক্ষীরায় নীতিমালার দোহাই দিয়ে বাধা দেওয়া হচ্ছে।
অভিভাবকরা জানান, বিদ্যালয়ের প্রদান করা পত্র বা অনলাইন নির্দেশনায় বয়স নিয়ে কোনো শর্ত উল্লেখ ছিল না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অর্ধশতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
আব্দুল হান্নান, সাতক্ষীরা:: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতেবিস্তারিত…
সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত…


